সোমবার | ২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩

রাউজানে একদিনের ব্যবধানে এবার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের রাউজানে ১ দিনের ব্যবধানে আবারও এক যুবদলকর্মী খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবদলকর্মীর নাম মো. নাছির তালুকদার ওরফে মধু নাছির (৪৫)। তিনি ওই এলাকার দুদু মিয়ার ছেলে।

রাতের অন্ধকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে জানান রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, একদল অস্ত্রধারী সন্ত্রাসী নাছিরকে শমসেরপাড়ার সড়কে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। তার পেটে ও পায়ের ঊরুতে একাধিক গুলি লেগেছে। পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পাওয়া গেছে এবং পুরো সড়ক রক্তে ভেসে গেছে।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি সমর্থক কাউসার-উজ-জামান বাবলুকে (৩৬) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তাকে হত্যার ৪৬ ঘণ্টার ব্যবধানে যুবদলকর্মী নাছিরকে হত্যা করা হলো।

এ বিষয়ে জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, “নাছির যুবদলের কর্মী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগেও সন্ত্রাসীরা তাকে মারধর করেছিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাবমূর্তি নষ্ট করতে এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে।”

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “নিহত নাছির হত্যা মামলাসহ ৬টি মামলার আসামি ছিলেন। তাকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD