সোমবার | ২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩

‘জেলে যাওয়ার অভিজ্ঞতা নিতে’ শিশু হোসাইনকে হত্যা করে ৬ বন্ধু: পুলিশ

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী ৬ কিশোর বন্ধু। জেলে কারাবাস করতে কেমন লাগে এই পরিকল্পনা থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় তারা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে জানান, নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে নিখোঁজ থাকার পর, ২৩ এপ্রিল বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনির একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর পরিকল্পনা করে এ হত্যাকাণ্ডের। ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে ‘খুন করলে জেলে যেতে হয়’। আর সে অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা পরিকল্পনা করে।

f682ade1-f926-4b7b-838a-aca8e172405c

প্রত্যক্ষদর্শী ছালমান জানান, একটি ছেলেকে আমি ফোনে কথা বলতে শুনি, বলছে- লাশটি তিন ভাগের দুই ভাগ পচে-গলে গিয়েছে। আরেক ভাগ গলে গেলে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাবে না। এই কথা শুনে আমার সন্দেহ হয়, তখন আমি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন মিলে প্রবেশ করি। তারপর আমি দেখতে পাই লাশটিকে। তারপর স্থানীয় লোকজনকে নিয়ে চাপ প্রয়োগ করি। তখন ছেলেটি বলে, তারা ছয় জন মিলে হত্যা করেছে। মূলত তারা ওই পরিত্যক্ত বাড়িতে মাদক সেবন করে থাকে। কেন হত্যা করেছে জানি না। আর আমি ফোনে কথা বলা ছেলেটির নাম জানি না। পুলিশকে খবর দিলে ছেলেটিকে পুলিশ ধরে নিয়ে যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD