শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল আটক

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় মোবাইল ফোন আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপিতে কর্মরত নায়েক মোঃ আব্দুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে পরিচালিত হয়।এসময় টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত ৭টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি আরও জানায়, আটককৃত মোবাইল ফোনসমূহ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD