বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

খুলনা

খুলনার ১৩ নং গুটু‌দিয়া ইউ‌পি চেয়ারম‌্যান‌কে স্বপ‌দে বহাল রাখার দা‌বি‌তে সড়কে বি‌ক্ষোভ।

খুলনা অফিস

খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার ১৩ নং গুটু‌দিয়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শেখ তু‌হিনুল ইসলাম তু‌হি‌নের চেয়ারম‌্যান পদ স্থগীত রাখায় তা‌কে স্বপ‌দে বহাল রাখার দা‌বি‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও মানবন্ধন কর্মসু‌চি পালন ক‌রে‌ছে ইউ‌নিয়নবাসী।
আজ সকাল সা‌ড়ে ১০ টায় বাইপাস সড়‌কের মে‌াস্তার মো‌ড়ে ইউ‌নিয়নবাসীর উ‌দ্যো‌গে ২ ঘন্টা ব‌্যা‌পি এ কর্মসু‌চি অনু‌ষ্ঠিত হয়।
কর্মসু‌চি চলাকা‌লে বিক্ষুদ্ধ এলাকাবাসী জানায়, সতন্ত্র ভা‌বে চেয়ারম‌্যান নির্বা‌চিত হন তু‌হিনুল ইসলাম। ষড়যন্ত্র ক‌রে সম্প্রতি এক‌টি মামলায় তা‌কে আসামী করা হয়। তু‌হিনুল ইসলাম সে মামলা থে‌কে জা‌মিন নি‌য়ে প‌রিষ‌দে গে‌লে এক‌টি কুচ‌ক্রি মহলের যোগ সাজ‌সে তার চেয়ারম‌্যান পদ স্থগীত করা হয়। চেয়ারম‌্যান না থাকায় ইউ‌নিয়‌নের বা‌সিন্দারা প‌ড়ে‌ছে চরম বিড়াম্বনায়। কাং‌খিত সেবা থে‌কেও ব‌ঞ্চিত হ‌চ্ছে ইউ‌নিয়‌নের মানুষ। তা‌কে চেয়ারম‌্যান হি‌সে‌বে স্বপ‌দে বহাল রাখা‌তে প‌রিষ‌দের ১২ জন ইউ‌পি সদস‌্যর ম‌ধ্যে ৮ জন সদস‌্য খুলনা জেলা প্রশাসক ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লি‌খিত দি‌য়ে‌ছেন। কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন জওয়াব না দেয়ায় যার কার‌নে সেবা ব‌ঞ্চিত ইউ‌নিয়নবাসী সড়‌কে আ‌ন্দোল‌নে না‌মে। এ সময় তারা সড়‌কের ওপর অবস্থান নি‌য়ে কি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে।  সমা‌বেশ মোঃ মিলন খান, মোঃ জ‌হির খান, নুর ইসলাম সরদার, প‌বিত্র গোলদার, পাখি ‌বেগম, বাসু‌দেব মন্ডল, নিহার মন্ডল, রিক্তা বেগম, বাবু শেখ সহ আ‌রো অ‌নে‌কে বক্তৃতা ক‌রেন। ইউ‌নিয়নবাসীর সা‌র্বিক সেবা নি‌শ্চিত কর‌তে চেয়ারম‌্যা‌নের স্থগীত পদ বা‌তিল ক‌রে তু‌হিন‌কে চেয়ারম‌্যান প‌দে বহাল রাখার দা‌বি জানান। তা‌দের দা‌বি বাস্তবায়ন না হ‌লে ক‌ঠোর কর্মসু‌চি দেয়া হ‌বে ব‌লে মানববন্ধন থে‌কে ঘোষনা দেয়া হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD