পাংশা : বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় পৃথকভাবে বিএনপির দু পক্ষের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে এবং জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্ত্বে বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পাংশা ট্যাম্পু ষ্ট্যান্ড থেকে মিছিল নিয়ে পাংশা বাজার ও পাংশা বাড়েক মোড় সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ট্যাম্পু ষ্ট্যান্ডে ফিরে একত্রিত হয়ে সমাবেশ করেন।
উপজেলা বিএনপি’র সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এড: লিয়াকত আলী বাবু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রার্থী হারুন অর রশিদ, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, পৌর বিএনপির সাধারন সম্পাদক রইচ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম মিষ্টি, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।









