বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

চলন্ত সিএনজিতে চালকের সঙ্গে ছিনতাইকারীর লড়াই, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত সিএনজিতে চালকের সঙ্গে ছিনতাইকারীর রুদ্ধশ্বাস লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাতের আঁধারে ঘটে যাওয়া এই ভয়াবহ দৃশ্য আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে।

ভিডিওটিতে দেখা যায়, দ্রুতগতিতে ছুটে চলা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ঝুলে আছেন এক যুবক। ভেতরে থাকা দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করছে। মুহূর্তে জীবন-মৃত্যুর লড়াইয়ে লিপ্ত ওই যুবক নিজেকে বাঁচাতে কখনো একপাশে, কখনো অন্যপাশে ঝুঁকে আত্মরক্ষার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, ঝুলন্ত ওই ব্যক্তি সিএনজির চালক বা মালিক।

ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কক্সবাজারগামী যাত্রী নাজির উদ্দিন শাহ। তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে উল্লেখ করেন, ঘটনাটি ঘটেছে রাত ১২টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায়।

ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয় এবং মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, “ভিডিওটি নাজির উদ্দিন শাহ নামের একজন যাত্রী তার ফেসবুকে পোস্ট করেন। তিনি জানিয়েছেন, কক্সবাজার যাওয়ার পথে মদনপুর এলাকায় ছিনতাইয়ের দৃশ্য চোখে পড়ে এবং তা মোবাইলে ধারণ করেন।”

তিনি আরও বলেন, “ভিডিও ধারণের পর ওই যাত্রী ঘটনাস্থল অতিক্রম করেন এবং পরে সিএনজিটিকে আর দেখতে পাননি। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে যাত্রীবেশে ছিনতাইকারীরা সিএনজিতে উঠে চালককে আক্রমণের চেষ্টা করে। ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD