রবিবার | ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩

তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আমার জানা মতে তারেক রহমান এখনো ভোটার হননি। তবে নির্বাচন কমিশন যদি চায় তাহলে তিনি ভোটার হতে পারবেন।‘

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকরা জানতে চাইলে সচিব এ কথা বলেন।

তারেক রহমান এখনো ভোটার হয়েছেন কি না— জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আমরা জানা মতে না। তবে নির্বাচন কমিশন চাইলে তিনি ভোটার হতে পারবেন।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যারা ৩১ অক্টোবরের পর ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এবার ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন না। কাটঅফ–ডেট অতিক্রম করায় আইনগতভাবে তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ নেই। তিনি বলেন, নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু আছে এবং চলমান থাকবে। তবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৮ বছর পূর্ণ করেছেন, এমন নাগরিকরাই এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD