তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণেরকাছে অবাধ তথ্য সরবরাহে সাংবাদিকসহ সবঅংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতারপরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করাহবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকেআধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।
শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসে জেলাপর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথাবলেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমেরসঙ্গে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্যমন্ত্রণালয় যে আমলে গড়ে উঠেছে তখনতথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।
তিনি আরও বলেন, বর্তমানে যে ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এর সঙ্গেযেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়েউঠেনি। সরকারের নীতিনির্ধারণী সবার সাথেআলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধতথ্য সরবরাহ নিশ্চিত করব।
এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝেবিআরটিএর অনুদানের চেক বিতরণ করেন। এ সময়৬১ ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেকবিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বরিশাল জেলা প্রশাসকখায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানাইসলামসহ অন্য সরকারি কর্মকর্তারা।









