মঙ্গলবার | ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিমের বদলি; আশাহত জনসাধারণ

মো রবিউস সানি আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম (নোমান) এর বদলির খবরে আশাহত এলাকার জনসাধারণ। সম্প্রতি লক্ষ্মীপুর জেলাসহ সারা দেশে পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তাদের বদলি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় থানাসহ অন্যান্য প্রশাসনিক পর্যায়েও বদলি হচ্ছে বলে জানা যায়। বিভিন্ন সূএে জানা যায় চন্দ্রগঞ্জ থানাসহ লক্ষ্মীপুর জেলার ৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দের বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎গত ৫ ই আগস্ট জুলাই আন্দোলন পরবর্তী বিভিন্ন থানায় রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে কাজ শুরু করেন বিভিন্ন থানার ওসিরা । এই রকম অস্থির সময়ে চন্দ্রগঞ্জে চলতি বছরের এপ্রিল মাসে যোগদান করার পর থেকেই চন্দ্রগঞ্জ থানা এলাকার সর্বসাধারণের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ ছিলো সবাই। শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলার আসামিসহ অনেক কে ধরে আদালতে চালান করেন তিনি। যে কারনে বিভিন্ন অপকর্মে জড়িত লোকজন অনেকটাই আত্নগোপনে চলে যায়। ব্যবসায়ী সহ জনসাধারনের স্বস্তি ফিরে আসে জনমনে। ওসি নোমান চন্দ্রগঞ্জে যোগদানের পর থেকে অহিতক ভাবে কাউকে হয়রানি করেছে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি যে কোন প্রয়োজনে ওসির সাথে কথা বলে আইনি সেবা নেওয়ার সুযোগ ছিলো সর্বসাধারণের। স্হানীয় পর্যায়ে ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাংস তৎপরতা বন্ধ করা। মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামিদের আটকের বিষয়ে তৎপর ছিলেন চন্দ্রগঞ্জ থানা ওসি নোমান।

‎অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম (নোমান) বলেন, আমরা সরকারি চাকরি করি। জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করি। আমাদের চেষ্টা থাকে সর্বাত্মকভাবে জনগনকে সহযোগিতা করার। প্রশাসনিক ও আইনি সীমাবদ্ধতার কারনে হয়তো সবার অনুরোধ রাখা সম্ভব হয়না সব সময়। আমার দায়িত্বকালীন সময়ে সবার সাথে মিলেমিশে কাজ করার করেছি। স্হানীয় জনসাধারণও সর্বাত্মক সহযোগিতা করেছে। যতদিন পুলিশ বাহিনীতে আছি জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো।
‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিক অফিস আদেশ এখনো হাতে পাইনি। বদলির আদেশ হাতে পেলে জানতে পারবো নতুন কর্মস্থলের ঠিকানা। খোঁজ নিয়ে জানা যায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। ওনার দাদা এমএলএ ছিলেন। নোয়াখালীর হাতিয়ার গ্রামের বাড়িতেও সর্বসাধারণের সাথে আন্তরিক সৌহার্দ্য পূর্ণ সম্পর্কের মাধ্যমে জনসাধারণকে সহযোগিতা করেন নিয়মিত ভাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD