শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে ধানের শীষে ভোট চাচ্ছেন: আসিফ

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষে ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’

তিনি বলেন, ’১১ দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, একদিনের পরিশ্রম আপনাদের পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।’

সাবেক এই  উপদেষ্টা বলেন, ‘আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছেন, কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করছে।’

সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব মিজানুর রহমানের সঞ্চলনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্যসচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD