শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬উপলক্ষে সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধান আজমঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শন করেছেন। এসময় তিন বাহিনী প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেমতবিনিময় করেন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওবিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসানমাহমুদ খাঁন আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদনির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলাপরিদর্শন করেন।

 

সফরকালে, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকাবিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলারবিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিকপ্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেশান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেআন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

 

তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্বপালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

এছাড়াও, পরিদর্শনকালে তিন বাহিনী প্রধান ‘ইনএইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায়মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রমসরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনাপ্রদান করেন।

 

গাজীপুর জেলা পরিদর্শনকালে, সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশিঅসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমেরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD