শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

স্টাফ রিপোর্টার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জে শ্রীনগরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই-জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেয়টখালী এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকা মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

দুর্ঘটনায় নিহতরা হলেন, রাজধানী ঢাকার মুগদা এলাকার আরিফ (৪০) ও ফরিদপুরের মামুন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,এ ঘটনায় এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মোটরসাইকেলটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শ্রীনগর কেয়টখালী এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দু-জনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD