শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় ১৯ মামলার আসামি ‘ডাকাত সরদার’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি ও জেলার তালিকাভুক্ত রেজাউল নামে এক ডাকাত সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

ডাকাত রেজাউলের কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রেজাউল গাজীর বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা চেষ্টা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে বলে র‍্যাব দাবি করেছে।

সাতক্ষীরা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদ বলেন, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রূপার চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, দুই লাখ পাঁচ হাজার টাকা, ১১০ মালদ্বীপের রুপি ও ২৫০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে বলে জানানো হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD