শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

বরগুনায় কোস্টগার্ডের হাত থেকে আত্মরক্ষার্থে নদীতে ঝাপ, জেলে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা,বরিশাল

বলেশ্বর নদী সংলগ্ন জ্ঞান পাড়া বান্দা ঘাটা এলাকা থেকে অবৈধ ট্রলিং ট্রলার এবং মাছসহ দুই ছেলেকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে চরদুয়ানী ইউনিয়নের জানপাড়া গ্রামের বান্দাঘাটা খাল থেকে আটক করা হয়। আটককৃত এফবি আব্দুল্লাহ ট্রলারের মাঝি মাসুদ খলিফা (৪০) ও ট্রলারের মিস্ত্রী মো. মুনসুর মিয়া। যাদের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়ন।

আটকের পর ট্রলারসহ আটক দুই জেলেকে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশনে নিয়ে আসার পথে রাত আনুমানিক ১২ টার দিকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় মাসুদ মাঝি বিষখালী নদীতে ঝাঁপ দেয়। এতে ওই জেলে নিখোঁজ হয়।

পরে এ ঘটনা শোনার পর ট্রলার মালিক মো. লিটন কোস্টগার্ডের নতুন বাজার বোর্ডপুলে আসলে তাকেও আটক করে কোস্টগার্ড।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ মাছ এবং ট্রলারসহ মাঝি মাসুদ খলিফা ও মিস্ত্রী মুনসুরকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসার পথে বিষখালী নদীতে হ্যান্ডকাফ সহ লাফিয়ে পরে। এখন পর্যন্ত নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মাঝি মাসুদ খলিফার স্ত্রী নুপুর বেগম বলেন,রাত ১২ টার দিকে কোস্টগার্ডের ৩ থেকে ৪ জন লোক বাসায় এসে তল্লাশি চালায় এবং আমার কাছ থেকে ভিডিওতে বক্তব্য নেয়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা স্বামীসহ হ্যান্ডকাফ দিতে বলে পরে চলে যায়।

ওই ট্রলারের অপর জেলে ইয়াছিন মিয়া বলেন, রাত সাড়ে সাতটার দিকে ট্রলারের কাছে এসে মাঝি ও মিস্ত্রীকে আটক করে। এ সময় কোস্টগার্ডের সদস্যরা মাসুদ মাঝির দুই হাত পিছমোড়া করে বেঁধে ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। পরে আমরা শুনলাম যে মাসুদ মাঝি নাকি ট্রলার থেকে লাফিয়ে পরে। পিছমোড়া করে বাঁধা অবস্থায় নদীতে লাফিয়ে পরলে প্রান নিয়ে শঙ্কায় পরিবারের সদস্যরা।

কোস্টগার্ডের স্টেশনের বোর্ড পুলে গিয়ে স্টেশন কমান্ডার কমান্ডার কাওছারের বক্তব্য জানতে চাইলে তিনি অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষ করে বক্তব্য দিতে পারবেন বলে সাংবাদিকদের জানান।

এদিকে আটককৃত ট্রলারে আহরিত জব্দ করা প্রায় ২০ মন মাছ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে গরীবের মাঝে বিতরণ করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, কোস্টগার্ডের অভিযানে মাছ, ট্রলার ও দুই জেলেকে আটক করে। মাসুদ খলিফা নামের একজন নদীতে ঝাঁপ দেয় এমন খবর পাওয়া গেছে।আটক ট্রলার ও জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD