ফরিদপুরের মধুখালী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় উভয়কে হাতেনাতে ধরে আমগাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে।এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা অলেমানের স্ত্রীর সঙ্গে একই এলাকার যুবক রাকিব শেখের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নিয়ে বিয়ের আগের থেকে গুঞ্জন চলছিল। ২৭ ফেব্রুয়ারি ২৬ শুক্রবার সকাল ৮ টায় প্রতিবেশীরা ওই যুবককে প্রবাসীর স্ত্রীর ঘড়ে দেখতে পেয়ে তাকে আটক করেন।পরে উত্তেজিত জনতা তাদেরকে বাড়ির সামনে আমগাছে বেঁধে রাখে।
এদিকে অভিযুক্ত যুবক দাবি করে বলেন, আমার সাথে এই মেয়ের বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্ক রয়েছে আমি তার সাথে দেখা করতে এসেছিলাম, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অপরদিকে ওই নারীর পরিবারের সদস্যরা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এই ঘটনায় মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, আমি এধরনের কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









