মঙ্গলবার | ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

‘হাসিনার ষড়যন্ত্রে খালেদা জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন’

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। আমরা তার জন্য দোয়া চাই। শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেনস্থা করেছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী।’’

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে বিকাল সাড়ে ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, ‘‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য দেখে মনে হচ্ছে যেন ‘মায়ের চেয়ে মাসীর দরদ বেশি’।’’

 

রাশেদ খান বলেন, ‘‘বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সকল দলের নেতা। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি একজন নেতার জন্য কম পাওয়া নয়।’’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

 

এ সময় দলটির নেতাকর্মী ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD