শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ জামায়াত আমিরের কাছ থেকে জানতে চায় না: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জামায়াত আমিরের কাছ থেকে মানুষ জানতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীনতার ঘোষণায় কর্নেল (অব.) অলি আহমদের ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার ঢাকার গুলশানের হোটেলে সারিনায় অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে আমীর খসরু বলেন, আমার তো মনে হয়, এ ধরনের বক্তব্য দিয়ে তারা (জামায়াত) নিজেদের আরো ক্ষতিগ্রস্ত করছে। তাদের যদি কিছু এখনো কিছু গ্রহণযোগ্যতা থাকে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সেটাও তারা হারাচ্ছে।

গতকাল চট্টগ্রাম শহরের বন্দর কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় স্বাধীনতার ঘোষণায় জোটসঙ্গী এলডিপির প্রধান কর্নেল (অব.) অলি আহমদের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিল, ‘উই রিভল্ট’। তিনি হচ্ছেন, এলডিপির সম্মানিত সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।

এর প্রতিক্রিয়ায় আমীর খসরু বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জামায়াত আমিরের কাছ থেকে মানুষ জানতে চায় না। জানতে চায়? বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কি জামায়াতের আমির থেকে বাংলাদেশের মানুষ জ্ঞান নিতে চায়?

তিনি আরো বলেন, জিয়াউর রহমান সাহেবকে বিতর্কিত করে ওনারা কী অর্জন করতে চাচ্ছেন, সে উত্তরতো ওনারা দিতে পারবেন। আর জিয়াউর রহমান সাহেবকে মার্কেটিং করার আমাদের তো প্রয়োজন নেই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD