শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

তারাবির নামাজরত শিবির নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ আদায়রত অবস্থায় ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. জিহাদের ওপর বর্বরোচিত ও সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা উত্তর শাখা।

শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে শাখা সভাপতি শওকত আলী ও সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান এ প্রতিবাদ জানান। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এই বিবৃতির কথা জানিয়েছেন।

বিবৃতিতে শিবির নেতারা বলেন, পবিত্র রমজান মাসে এবং মসজিদের অভ্যন্তরে ইবাদতরত অবস্থায় একজন ছাত্রনেতার ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়; বরং এটি ধর্মীয় পবিত্রতা ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।

ঘটনার বিবরণ দিয়ে নেতারা বলেন, চিহ্নিত মাদক কারবারি ও বিএনপি নেতা ‘ইয়াবা জামাল’-এর প্রত্যক্ষ নেতৃত্বে জাসিব, নীরব ও নাঈমসহ একদল সশস্ত্র সন্ত্রাসী মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ করে জিহাদকে টেনে-হিঁচড়ে বের করে এনে নৃশংসভাবে আঘাত করে। রাজনৈতিক মতাদর্শের কারণে ‘কেন ছাত্রশিবির করিস’ বা ‘কেন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করলি’—এমন ধৃষ্টতাপূর্ণ প্রশ্ন তুলে তারা যে বর্বরতা চালিয়েছে, তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। এই হামলা সন্দ্বীপের দীর্ঘদিনের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার একটি পরিকল্পিত অপচেষ্টা এবং গণতান্ত্রিক দেশে আদর্শিক রাজনীতি করার অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ।

তারা আরো উল্লেখ করেন, প্রকাশ্যে জনসমাগমস্থলে এবং ইবাদতখানায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা ইসলামের প্রতি চরম অবজ্ঞার শামিল। এই দুঃসাহসিক হামলার মাধ্যমে সন্ত্রাসীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি নিজেদের চরম অসহিষ্ণুতা ও ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে।

শিবির নেতারা আহত মো. জিহাদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD