শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

এনসিপির দেশব্যাপী ১০ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে সরকারি দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান সামনে রেখে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

বিপ্লব, বিকল্প, বিনির্মাণ— এই আদর্শ ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।

বিভাগভিত্তিক ইফতার কর্মসূচি

২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম, ৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা, ৪ মার্চ (১৪ রমজান): সিলেট, ৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ, ৬ মার্চ (১৬ রমজান): ঢাকা, ৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর, ৮ মার্চ (১৮ রমজান): বরিশাল, ৯ মার্চ (১৯ রমজান): খুলনা, ১০ মার্চ (২০ রমজান): রাজশাহী, ১১ মার্চ (২১ রমজান): রংপুর।

এরপর ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক কর্মসূচি পালন করা হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্য রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

এক বছর পূর্তি উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও চিত্রপ্রদর্শনী আয়োজনের মাধ্যমে সাংগঠনিক শক্তি আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির নেতারা।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। বিএনপি যদি আবার ফ্যাসিবাদের পথে হাঁটতে চায়, দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

অনুষ্ঠানে আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১দলীয় জোট ইতিবাচক। তার ভাষ্য, জোটভুক্ত দলগুলো এই প্রস্তাবের পক্ষে থাকবে বলে তারা আশা করছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD