বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত

স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চালবোঝাই ট্রাক খাদে উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং নিহতদের লাশ যথাযথভাবে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহতদের চিকিৎসা সহায়তায় স্থানীয়ভাবে সমন্বয় করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন আমার দেশকে বলেন, নিহত ৭ জনের লাশ এ্যম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি । দেশের উত্তরাঞ্চল থেকে জীবিকার তাগিদেই কুমিল্লা যাওয়ার পথেই তারা নিহত হয়েছে। এই ঘটনায় আমরা শোকাহত।

সোমবার দিবাগত রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায় । ঘটনাস্থলেই ৭ জন নিহত হয় । আহতদের অভিযোগ, মেঘনা ব্রিজ পার হওয়ার পর চালক হেলপারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন । যার কারণে এই দুর্ঘটনা হয় ।

এদিকে কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD