খুলনা ব্যুরোঃ
খুলনায় আদালত পাড়া থেকে ধারালো অস্ত্রসহ শাহিন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
এ সময় শাহিনের সঙ্গে থাকা আরো কয়েকজন সন্ত্রাসী মটরসাইকেল যোগে পালিয়ে যায়।
আজ (সোমবার) বেলা ১২ টায় খুলনা চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের সামনে শাহিনকে আটক করা হয়। আটকের পর তল্লাশী করে তার নিকট থেকে ৩টি চাপাতি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টা দিকে খুলনা আদালত চত্বরের সামনে ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শাহীনকে আটক করে। তার কাছ থেকে ৩টি চাপাতি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পালিয়ে যাওয়া অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। আটক শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী ক্যাম্পে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর খুলনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।









