বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগ, বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার

রাশেদুল আজিজ

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল।

রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কার্যকলাপে জড়িত থাকার কারণে গঠনতন্ত্রের বিধান মোতাবেক তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের নির্দেশনা অমান্য করার অভিযোগে উদয় কুসুম বড়ুয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।”

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তার ভূমিকা নিয়ে সমালোচনা ওঠে। দলীয় তদন্তে উসকানি দেওয়ার প্রমাণ পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেয় বিএনপি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD