বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাগনে তৌফিক ইসলাম।

নিহত শাকিল সদর উপজেলার ছিলিমপুর এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে।

পরিবারের অভিযোগ, হত্যার পর অভিযুক্তরা মব তৈরি করে উল্টো শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্রসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে শাকিলের সঙ্গে শামীম ও পলাশের বিরোধ চলছিল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে আত্মীয় সুজনের মাধ্যমে শাকিলকে তেলিপুকুর গ্যাস পাম্পের পেছনের এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছালে পলাশ ও শামীমসহ ৩০-৪০ জন সহযোগী শাকিলের ভাগনে তৌফিককে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। শাকিল পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে নিখোঁজ হন।

পরিবারের দাবি, শাকিলের সন্ধান না পেয়ে তারা রাতেই পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়নি। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত নিলয় ও রাতুলকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, নিহত শাকিলের বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD