শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩

জামিনে মুক্তির পর জেলগেট থেকে আবারও গ্রেফতার আ’লীগ নেত্রী

স্টাফ রিপোর্টার

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও শেষ রক্ষা হলো না মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানার। কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

কাজী সোনিয়া সুলতানা হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মাগুরা সদর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি কারাগারে ছিলেন।

সূত্র জানায়, ওই মামলায় বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন লাভ করেন কাজী সোনিয়া। শুক্রবার সকালে মুক্তির সব আনুষ্ঠানিকতাও সম্পন্ন ছিল। তবে কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই আগে থেকে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবারও আটক করে নিয়ে যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ শহরের জামরুলতলা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD