বুধবার | ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বিএনপির

স্টাফ রিপোর্টার

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে গুপ্ত একটি দলের এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে করেছে পঞ্চগড় জেলা বিএনপি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে জেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপির সদস্য সচিব পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা জনবান্ধব রাজনীতিবিদ। কয়েকদিন আগে তেল সংকট নিয়ে একটি দলের ব্যাপারে কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এজন্য তার মানহানি করতেই এআই দিয়ে মুখের ছবি পরিবর্তন করে শিবির মিডিয়া সেল নামে একটি ফেসবুক পেজ থেকে এসব ছড়ানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য আব্দুল বারী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তারা বিক্ষোভ মিছিলসহ জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন। এছাড়া, প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা দেবীগঞ্জ ও বোদা উপজেলাতেও বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD