শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

সীমান্তে জব্দ দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের মাধবপুরে সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা দামের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে সেটি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ট্রাকটিতে থাকা ধানের তুষভর্তি বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকটির ভেতর থেকে সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও পাওয়া যায়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এদিকে একই দিন ভোরে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্তবর্তী রামনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে, যার আনুমানিক মূল্য ৫ হাজার ৬০০ টাকা। জব্দ করা সব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। এগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD