মঙ্গলবার | ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

এন সি পি

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় স্থানীয় বিএনপি’র অতর্কিত হামলা

বিশেষ প্রতিনিধি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত এবং সংবাদকর্মীদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে নির্ধারিত জুলাই পদযাত্রা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এই আকস্মিক হামলায় সংবাদকর্মী ও এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এর আগে একই দিনে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও কর্মসূচি নির্ধারিত ছিল। সেখানে কেন্দ্রীয় নেতারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বক্তব্য রাখার কথা থাকলেও পরবর্তী কর্মসূচি চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD