মঙ্গলবার | ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

শুধুমাত্র আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। রাজনৈতিক দলসহ সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে সকলকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এছাড়া বিকল্প কোনও পথ নেই। সামাজিক আন্দোলনের ফলে কিছুটা ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

এর মধ্যে সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা চাই, আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন। এই প্রচারটা করবেন— এর মূল কাজ হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত নয়। এভাবেই আমাদের নিজেদের এগিয়ে যেতে হবে।

/এমএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD