মঙ্গলবার | ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিল ওমান

স্টাফ রিপোর্টার

হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানকে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি ব্যবহারকারীদের স্বেচ্ছা ফি-র মাধ্যমে এই ব্যবস্থা পরিচালিত হবে। খবর আল-জাজিরার।

উপসাগরীয় অঞ্চলের এক সূত্র জানায়, আঞ্চলিক সমর্থন পাওয়া এই ওমানি প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না।

প্রস্তাবটি মালাক্কা প্রণালির মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সেখানে প্রণালি ব্যবহারকারীরা স্বেচ্ছায় অর্থ প্রদান করেন, যা নৌ-চলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের অর্থায়নে ব্যবহৃত হয়।

এদিকে, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলার অভিযান স্থগিত করে। এতে কূটনৈতিক সমাধানের আশা তৈরি হয়েছে, যা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে আবারও জাহাজ চলাচল শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

/এএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD