বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিন পেলেন ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব

স্টাফ রিপোর্টার

মনোনয়ন বঞ্চিত হয়েও তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আমিনুর রশিদ ইয়াছিন। তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে কুমিল্লা আবাসিক চমক হিসেবে দেখছেন। কুমিল্লার সাধারণ মানুষ মনে করছে মন্ত্রীদের দায়িত্ব পাওয়া হাজী আমিনুর রশিদ ইয়াছিনের প্রাপ্য ছিল।

দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ২০০৮ এবং ২০১৮ সালে কুমিল্লা সদর আসন থেকে নির্বাচন করে জয়ী হতে পারেননি হাজী ইয়াছিন। ১৯৯৬ সালের নির্বাচনে কুমিল্লা ৯ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সাল থেকে কুমিল্লা আদর্শ সদর সিটি কর্পোরেশন ও সেনানিবাস নিয়ে গঠিত কুমিল্লা-৬ সদর আসনে নেতাকর্মীদের মামলা হামলায় আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন হাজী ইয়াছিন।

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারম্যানের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে। নেতাকর্মীদের চাপের মুখে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন হাজী ইয়াছিন। পরে গত ১৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর মনোনয়ন প্রত্যাহার করেন হাজী ইয়াছিন। দায়িত্ব পান কুমিল্লা দক্ষিণ জেলা ছয়টি আসনের নির্বাচন পরিচালনার সমন্বয়কের। দায়িত্ব পাওয়ার পর কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসন বিএনপিকে উপহার দেন হাজী ইয়াছিন।

কুমিল্লার রাজনীতিতে দীর্ঘদিন ত্যাগ ও শ্রম দেওয়ার পর মনোনয়ন বঞ্চিত হওয়ায় হাজী ইয়াসিনের সমর্থকরা হতাশায় সাগরে ডুবেছিলেন। কিন্তু মঙ্গলবার সকাল ১১টায় হাজী ইয়াছিনের সমর্থকদের মধ্যে প্রাণের সঞ্চার হয় মন্ত্রী পরিষদের একটি ফোন। মন্ত্রিপরিষদ সচিব থেকে হাজী ইয়াসিনকে ফোন করা হলেই কুমিল্লায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন এবং আলহামদুলিল্লাহ পোষ্টের জোয়ার ওঠে।

টেলিফোনে কথা হয় বর্তমান সরকারের কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সাথে। তিনি জানান, ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তার এই দায়িত্ব পাওয়ার জন্য। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। দোয়া চাচ্ছি কুমিল্লাসহ সারা দেশবাসীর কাছে। অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমি যেন ঈমানের সাথে, সততার সাথে, বুদ্ধিমত্তার সাথে আমার এই দায়িত্বটা যেন পালন করার তৌফিক আল্লাহ আমাকে দেয়। এই দোয়া চাচ্ছি আমি কুমিল্লা বাসীর কাছ থেকে। সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে। আমি আমার সাধ্য পরিমান চেষ্টা করব। এই মিনিস্ট্রি গুলোকে সত্যিই এমন একটা পর্যায়ে নিয়ে যেতে। যেন বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে খুশি হয়। যেভাবে চলার কথা ঠিক সেভাবেই চালাবো। এবং কুমিল্লার বৃহত্তম স্বার্থে আমি ষোলআনা ভূমিকা রাখব।

এদিকে দুপুরের পর থেকেই কুমিল্লা নগরীর মোড়ে মোড়ে মিষ্টির দোকানে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার পর কুমিল্লার নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে আতশবাজি পাঠিয়ে আনন্দ উৎসব করে হাজির ইয়াছিনের সমর্থকরা।

সমর্থকরা বলেন, দীর্ঘদিন কুমিল্লা সদরের নেতাকর্মীদের মামলা হামলায় পাশে ছিলেন হাজী ইয়াছিন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করার জন্য। হাজী ইয়াসিন মনোনয়ন বঞ্চিত হওয়ায় কুমিল্লার মানুষের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল আজ মন্ত্রী হওয়ায় সেই কত শুকিয়ে গেছে। কুমিল্লার মানুষ ভাসছে এখন আনন্দের বন্যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD