বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

শিগগিরই ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবে বিএনপি

স্টাফ রিপোর্টার

শিগগিরই জাতির সামনে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবে বিএনপি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রীরা এ কথা জানান।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ১৮০ দিন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

শ্রম-কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মধ্যপ্রাচ্যে সফরের আহ্বান জানানো হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে। আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুর্নীতির প্রভাবমুক্ত রেখে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগন যে ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী- প্রতিমন্ত্রীরা যেন প্রত্যাশা পূরণ করতে পারে সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সকল মন্ত্রণালয়কে দুর্নীতির উর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD