বুধবার | ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

সৌদি আরবে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল সিরিয়া

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের জ্বালানি ও তেল অবকাঠামো লক্ষ্য করে চালানো ব্যর্থ ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া।

মঙ্গলবার (২৮ জুলাই) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানায়।

বিবৃতিতে জানানো হয়, ইরাকভিত্তিক ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ডামাস্কাস এই হামলাকে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার চরম লঙ্ঘন এবং পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।

সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জ্ঞাপন করছে। একই সাথে আন্তর্জাতিক নীতি মেনে বিশ্বের যেকোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান পুনরায় ব্যক্ত করেছে সিরীয় সরকার।

/এএ

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD