বুধবার | ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ট্রাকের ধাক্কায় নসিমনের এক যাত্রী নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় রাজু শেখ (১৭) নামে নসিমনের এক যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নসিমনের চালকসহ দুজন।

মঙ্গলবার রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে নসিমনটি খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।

এমই

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD