বৃহস্পতিবার | ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩

দাবা

১ম বেরজায়া ওপেন ওপেন দাবা ২০২৬, মাস্টার্স

প্রেস বিজ্ঞপ্তি

মালয়েশিয়ার জোহর শহরে অনুষ্ঠানরত ১ম বেরজায়া গ্লোবাল ওপেন দাবা ২০২৬ মাস্টার্স এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১২ জনের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ২ খেলায় দেড় পয়েন্ট পেয়েছেন। আজ (মঙ্গলবার) হতে এ প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। আজ স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ চিনের চেং গংপুকে ও আন্তর্জাতিক মাস্টার নীড় সিঙ্গাপুরের লি জিং শি জোনাথনকে পরাজিত করেন।

আজ স্থানীয় সময় বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার নীড় ভারতের গ্র্যান্ড মাস্টার পি, কার্তিকেয়নের সাথে ড্র করেন এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের ফিদে মাস্টার এস মাধেশ কুমারকে পরাজিত করেন। এ ইভেন্টে ১৬ টি দেশের ১৮ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা জন গ্র্যান্ড মাস্টার, ২১ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৯৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

 

৫০ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১ (ঢাকা সিটি, ঢাকা বিভাগ ও ঢাকা বিভাগের সকল জেলা) দাবা প্রতিযোগিতা

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৫০ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১ দাবা প্রতিযোগিতার কোয়ালিফায়িং রাউন্ডের খেলা আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৬ বৃহস্পতিবার বেলা ৩-০০ (তিন) টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। এবারের ঢাকা সিটি অঞ্চল-১ দাবা প্রতিযোগিতাটি বাছাই ও চূড়ান্ত দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে অনুর্ধ্ব-১৮০০ রেটিং ও রেটিং বিহীন খেলোয়াড়রা অংশগ্রহণ নেবেন। বাছাই পর্ব হতে শীর্ষস্থান প্রাপ্ত ২০ জন, ঢাকা বিভাগ ও ঢাকা বিভাগের সকল জেলার বাছাইকৃত খেলোয়াড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার-সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনী, তিতনস, বাংলাদেশ বিমান, বাংলাদেশ বধির ক্রীড়া সংস্থা, বিবিসিএ হতে বাছাইকৃত খেলোয়াড় এবং যাদের রেটিং ১৮০০ হতে ২০৯৯ পর্যন্ত তাদের নিয়ে অঞ্চল-১ (ঢাকা সিটি ও ঢাকা বিভাগ) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্ব হতে শীর্ষস্থান প্রাপ্ত ১৫ জন খেলোয়াড় ৫০ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১ হতে অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণে আগ্রহী সকল খেলোয়াড়দের এবং ঢাকা বিভাগের সকল জেলা, বিশ্ববিদ্যালয়, বাহিনী ও সংস্থার খেলোয়াড়দের নাম আগামী ২০ ই সেপ্টেম্বরের মধ্যে পাঁচ শত টাকা এন্ট্রি ফিসহ নির্ধারিত লিংকে নাম জমা দিতে বলা যাচ্ছে। ঢাকা বিভাগের সকল জেলা, বিশ্ববিদ্যালয়, বাহিনী ও সংস্থার খেলোয়াড়দের স্ব-স্ব প্রতিষ্ঠানের পত্রসহ একই সময়ের মধ্যে নাম জমা দিতে বলা হচ্ছে।   

    

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD