বরগুনার পাথরঘাটায় জবেহ করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা দিকে পাথরঘাটার বন মামলা পরিচালক মো. সোহরাফ হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বিকেল চারটার দিকে চরলাঠিমারার ছোটহোর খাল এলাকা থেকে জবেহ করা হরিণটিকে জব্দ করা হয়। পরে রাত ১০ টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পণির শেখ এর নির্দেশনায় ওই হরিণটিকে মাটি চাপা দেয়া হয়।
বন বিভাগের মামলা পরিচালক (এফসিসিও) মো. সোহরাফ হোসেন জানান, দুপুরের পরেই বন বিভাগের হরিণঘাটা বিটের সদস্যরা চর লাঠিমারা এলাকায় টহল দিচ্ছিল। বিকেল চারটার দিকে হঠাৎ করে ইঞ্জিন চালিত একটি নৌকা এসে কিছু সাদা বস্তা উঠিয়ে দিয়ে আবার চলে যায়। বন বিভাগের টহল দলের সন্দেহ হলে কাছাকাছি গিয়ে জবেহ করা মৃত চিত্রা হরিণ টিকে দেখতে পেয়ে উদ্ধার করে। ততক্ষণে ট্রলারটি নিয়ে অনেক দূরে চলে যায় শিকারীরা।
তিনি আরো জানান, পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মোঃ পনির শেখ এর নির্দেশক্রমে মৃত চিত্রা হরণের চামড়া সংরক্ষণ করে বাকি অংশ কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।









