মঙ্গলবার | ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩

সমঝোতার বিষয়ে এখনো আলোচনা চলছে: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং এ বিষয়ে বহুমাত্রিক আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ কথা জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থিদের এক বক্নী-তিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি। নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন। এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেছে দলটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD