রাজবাড়ীর কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে, জর্জ,ম্যাজিস্ট্রেট ও কালুখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কলসতলা চরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কলসতলার ফরিদ,সাঈদ,নুরুল ও রাব্বর দুয়ারী তৈরির কারখানা থেকে ৫ লক্ষাধিক টাকার উপকরন ও মেশিন উদ্ধার হয়। এ সময় কারখানার মালিক ও শ্রমিক পালিয়ে যায়।
রাজবাড়ীর ১ নং আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান,সহকারী জর্জ ফারজানা দিবা,সহকারী জর্জ মেহবুবা মিসৌরী,কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ও ষ্টেনো কাম,ক,অ, মোঃ তোফাজ্জেল হোসেন অভিযান পরিচালনা করেন।
অভিযানে উদ্ধার করা মালামাল হরিনবাড়ীয়া ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয়।









