বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

পাংশা

পাংশার সরিষায় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

উজ্জ্বল হোসেন

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে বহলাডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে সরিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (কালাম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা। এসময় আরো উপস্থিত ছিলেন, পাংশা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, কারানির্যাতিত ছাত্র নেতা সজিব রাজা, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউর রহমান জিরু,পাংশা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

সরিষার কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন , হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান যুব নেতা আজমির হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD